ভূমিকম্পে হতাহতের ঘটনায় বিএনপি-জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামি। শুক্রবার

2025-11-21T22:09:35+00:00
2025-11-21T22:09:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
ভূমিকম্পে হতাহতের ঘটনায় বিএনপি-জামায়াতের শোক
ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম 
ফাইল ছবি
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামি। শুক্রবার (২১ নভেম্বর) এক শোক বার্তায় ক্ষতিগ্রস্ত মানুষদের সংহতি ও সহানুভূতি প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, ‘রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ সারাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১০ জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি।’ 

তিনি আরও বলেন, ‘আমি মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি, তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন। সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হত। বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদসঙ্কুল দুর্যোগ মোকাবেলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। আজকের ভূমিকম্পেও বাংলাদেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ 

তারেক রহমান বলেন, ‘বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে। আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’ 

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি। 


শুক্রবার এক শোক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন। এতে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের এক ভয়াবহ রূপ হলো ভূমিকম্প। আজ সকালে বাংলাদেশে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকার্ত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে জীবনহানিসহ জানমালের মারাত্মক ক্ষতি হয়।’ 

মির্জা ফখরুল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি শোক ও সহমর্মিতা জানান। এ বিপদের সময় তারা যেন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন সেজন্য তিনি মহান আল্লাহর কাছে মোনাজাত করেন। পাশাপাশি এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি থাকবে বলেও জানান তিনি। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভূমিকম্পে হতাহত  বিএনপি  জামায়াত  শোক  ক্ষতিগ্রস্তদের পাশে 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: