পাকিস্তানে ফ্যাক্টরিতে বিস্ফোরণে নিহত ১৬

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি গ্লু তৈরির একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন

2025-11-21T22:24:44+00:00
2025-11-21T22:24:44+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে ফ্যাক্টরিতে বিস্ফোরণে নিহত ১৬
রাসায়নিকের গুদামে গ্যাস লিক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১০:২৪ পিএম 
সংগৃহীত ছবি
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি গ্লু তৈরির একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও সাতজন। বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে ধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর ফলে, ওই ফ্যাক্টরির আশপাশের বাড়িতে আগুন লেগে অনেকে হতাহত হন। 

শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে পাঞ্জাব প্রদেশের লাহোরের ফয়সালাবাদের ওই গ্লু তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফ্যাক্টরির রাসায়নিকের গুদামে গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ফ্যাক্টরির ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর পর মালিক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

বিস্ফোরণের শক্তি এতই বেশি ছিল যে, এটির প্রভাবে ফ্যাক্টরিসহ আশপাশের কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায়। এর মধ্যে তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আশপাশের বাড়ির বাসিন্দা। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। 


সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিস্ফোরণস্থলের ধ্বংসস্তূপ থেকে অনেককে টেনে বের করতে দেখা গেছে উদ্ধারকারীদের। যে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

পাকিস্তানে প্রায়ই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২৪ সালে ফয়সালাবাদে একটি টেক্সটাইল মিলে বিস্ফোরণে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। 

সূত্র: আলজাজিরা, জিও নিউজ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   পাকিস্তান  ফ্যাক্টরিতে বিস্ফোরণ  নিহত  রাসায়নিকের গুদাম  গ্যাস লিক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: