দুবাইয়ে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুবাই এয়ার শোতে উড়ন্ত প্রদর্শনীর সময় একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের পর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে ঘন কালো

2025-11-21T22:33:43+00:00
2025-11-21T23:56:15+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দুবাইয়ে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ পিএম  আপডেট: ২১.১১.২০২৫ ১১:৫৬ পিএম
দুবাই এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত । ছবি: সংগৃহীত
দুবাই এয়ার শোতে উড়ন্ত প্রদর্শনীর সময় একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের পর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এ দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।

শুক্রবার (২১ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিমানটি তৈরি করেছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড। 

আইএএফ এক বিবৃতিতে জানিয়েছে, দুবাই এয়ার শোতে আকাশে উড়ন্ত বিমান প্রদর্শনের সময় একটি আইএএফ তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী প্রাণহানির জন্য গভীরভাবে শোক প্রকাশ করছে এবং এ শোকের সময়ে শোকাহত পরিবারের পাশে রয়েছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য একটি তদন্ত আদালত গঠন করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের তৈরি এ যুদ্ধবিমানটি দুবাইয়ের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে এ বিধ্বস্ত হয়।


এর আগে, ২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর থেকে ২৩ বছরের ইতিহাসে সেটাই ছিল তেজস বিমানের প্রথম দুর্ঘটনা। সেই ক্ষেত্রে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।

তেজস হলো একটি ৪.৫-প্রজন্মের মাল্টি-রোল কমব্যাট বিমান, যা বিমান প্রতিরক্ষা, আক্রমণাত্মক আকাশ সহায়তা এবং নিকটবর্তী যুদ্ধ অভিযানের জন্য তৈরি করা হয়েছে। এটিকে এর শ্রেণির মধ্যে সবচেয়ে হালকা এবং ছোট যুদ্ধবিমানগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   দুবাই  এয়ার শো  ভারত  যুদ্ধবিমান  বিধ্বস্ত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: