নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা খুব উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার

2025-11-23T12:26:51+00:00
2025-11-23T12:58:50+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
রাজনীতি
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম  আপডেট: ২৩.১১.২০২৫ ১২:৫৮ পিএম  (ভিজিট : ১৭৬)
রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি : সময়ের আলো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা খুব উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, সে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসল পাওয়ারের ব্যবহার—এসব আমরা বহু বছর ধরে দেখে ও শুনে আসছি। ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও পারেনি।

রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আগের ফ্যাসিবাদী সময়ে মানুষ ভোট দিতে যেতে পারেনি। এবারের নির্বাচন একটি গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। স্বপ্নবাজ এবং দেশপ্রেমী তরুণরা সংসদে আসবে, এটা আমাদের প্রত্যাশা। 

তিনি বলেন, এনসিপি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজন সাধারণ মানুষের আস্থা এবং সহযোগিতা। যে সহযোগিতা আমরা সাধারণ মানুষদের কাছ থেকে সবসময় পেয়ে আসছি। মানুষের আস্থা এবং ভরসাতে এনসিপি এতদূর আসতে পেরেছে এবং সামনে এগিয়ে যাবে।

তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনকে যে দৃঢ় অবস্থানে থাকা প্রয়োজন, সেটি আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথা বলছেকীভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তা ঘোষণা করছে।


সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনের দেয়া প্রতীকের প্রকৃত ডিজাইন এখনও পাইনি। এতে নির্বাচনি প্রচারণায় মাঠে নামতে পারছে না এনসিপি।

তিনি জানান, মনোনয়ন ফরম গ্রহণ করা ১ হাজার ৪৮৪ জনের সাক্ষাৎকারের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা জানানো হবে। 

এ সময় দলটির জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শেষ করতে চায় এনসিপি।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, স্বচ্ছতার মধ্য দিয়েই নির্বাচনে অংশ নিয়ে সংসদে যাওয়ার আশা রাখি আমরা। 

আরআর





Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: