বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞদের পরামর্শে হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। গত রোববার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় তিনি এ কথা বলেন।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরোজা থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্যবিষয়ক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সময়ের আলো/এনএ