ইমরান খান কেমন আছেন, জানাল কারা কর্তৃপক্ষ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বিভিন্ন মাধ্যমে গতকাল বুধবার সারাদিন গুজব ছড়িয়ে পড়েছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাগারে মৃত্যু হয়েছে। পরে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়

2025-11-27T15:37:41+00:00
2025-11-27T15:37:41+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইমরান খান কেমন আছেন, জানাল কারা কর্তৃপক্ষ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:৩৭ পিএম   (ভিজিট : ২৭০)
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি
বিভিন্ন মাধ্যমে গতকাল বুধবার সারাদিন গুজব ছড়িয়ে পড়েছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাগারে মৃত্যু হয়েছে। পরে বিভিন্ন সংবাদমাধ্যম জানায় খবরটি সঠিক নয়। ইমরান খান আদিয়ালা কারাগারে আছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এ ছাড়া, তিনি সুস্থ আছেন বলেও জানিয়েছে তারা। গতকাল গুজব ছড়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নেওয়া হয়েছে এবং তিনি মারা গেছেন। 

এসবের জবাবে এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলেছে, “আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।” 

প্রসঙ্গত, ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেওয়া হয়। এ ছাড়া, সেনাবাহিনীর সদর দফতরে হামলা, রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। 

অনেক নাটকীয়তার মধ্যে ২০২৩ সালে তাকে গ্রেফতার করা হয়। একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেফতার হন তিনি। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে জেলেই আছেন তিনি। 


পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি কারাগারে থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এরচেয়েও বেশি পাচ্ছেন। 

এ প্রসঙ্গে খাজা আসিফ বলেন, “তার জন্য যে খাবার আসে সেটির মেন্যু দেখুন। এগুলো পাঁচ তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনও চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের যন্ত্রাংশও আছে।” সাবেক প্রধানমন্ত্রীর ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি করেন আসিফ।

সূত্র: জিও টিভি

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ইমরান খান  কারা কর্তৃপক্ষ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: