প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:১৯ পিএম
প্রতীকী ছবিসারাদেশে প্রশাসনে ব্যাপক রদবদল করছে সরকার। এবার বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ১৩৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গতকাল বুধবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি আওলাদ হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পরিদর্শক পদমর্যাদার এই ১৩৬ কর্মকর্তাকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটনে বদলি করা হয়েছে।
বদলি হওয়া পুলিশ সদস্যদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
সময়ের আলো/এনএ