সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। হবিগঞ্জের মাধবপুর ইটাখোলা স্টেশন এলাকায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে

2025-11-27T15:09:51+00:00
2025-11-27T15:40:17+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:০৯ পিএম  আপডেট: ২৭.১১.২০২৫ ৩:৪০ পিএম
ফাইল ছবি
সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। হবিগঞ্জের মাধবপুর ইটাখোলা স্টেশন এলাকায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছলে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে বলেন, ‘প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে পড়ে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে রওনা দিয়েছে।’ 


তিনি আরও বলেন, ‘সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখন পর্যন্ত কোনও ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত বা পরিবর্তন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   সিলেট  সারাদেশ  ট্রেন  যোগাযোগ বন্ধ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: