হোয়াইট হাউসের কাছে হামলার সময় কোথায় ছিলেন ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন মুলুকে অস্ত্রধারীদের হামলা কিংবা কোনো স্কুলে অস্ত্র নিয়ে প্রবেশ করে অনেককে গুলি করে হত্যা, এমন ঘটনা আমরা সচরাচর দেখে

2025-11-27T16:13:33+00:00
2025-11-27T16:13:53+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
হোয়াইট হাউসের কাছে হামলার সময় কোথায় ছিলেন ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম  আপডেট: ২৭.১১.২০২৫ ৪:১৩ পিএম  (ভিজিট : ১১৫)
হামলার পর বুধবার মুহূর্তের মধ্যে এলাকাটিতে জড়ো হয় ফেডারেল ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। সংগৃহীত ছবি
মার্কিন মুলুকে অস্ত্রধারীদের হামলা কিংবা কোনো স্কুলে অস্ত্র নিয়ে প্রবেশ করে অনেককে গুলি করে হত্যা, এমন ঘটনা আমরা সচরাচর দেখে থাকি। এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছে বুধবার ন্যাশনাল গার্ডের দুই সেনার ওপর গুলি চালানো হয়েছে। এই ঘটনাকে ওত পেতে লক্ষ্যাভিমুখী হামলা আখ্যা দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  রয়টার্স জানায়, হামলার সময় পাল্টা গুলিতে আহত সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। 

প্রতিবেদনে আরও জানানো হয়, বন্দুক হামলার মুহূর্তে ডনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন। এই ঘটনার পর লকডাউনে চলে যায় গোটা হোয়াইট হাউস। মুহূর্তের মধ্যে এলাকাটিতে জড়ো হয় ফেডারেল ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। 

মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ জেফ ক্যারল সংবাদ ব্রিফিংয়ে জানান, হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে সেভেন্টিন্থ ও আই স্ট্রিটের কোনার কাছে ইস্টার্ন টাইম বেলা সোয়া দুইটার দিকে আসেন সন্দেহভাজন। তিনি ওত পেতে হামলা চালান ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর। 


এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেলের তথ্য অনুযায়ী, গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ দুই সেনাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় যখন হামলা চলছে, ট্রাম্প তখন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থ্যাংকসগিভিংয়ের ছুটির আগেই ফ্লোরিডার পাম বিচে নিজের রিসোর্টে সময় কাটাচ্ছিলেন। আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছিলেন কেন্টাকিতে। 

গুলির উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি, তবে কর্মকর্তারা মনে করছেন, হামলাকারী একাই এ আক্রমণ চালিয়েছেন। সন্দেহভাজন ও ভুক্তভোগী দুজনের পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হয়নি। 

সূত্র : রয়টার্স 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   হোয়াইট হাউস  হামলা  সময়  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: