কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্তদর জন্য বিএনপির ২ দিনব্যাপী হেলথ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুই দিনব্যাপী একটি হেলথ ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।বৃহস্পতিবার

2025-11-27T19:56:30+00:00
2025-11-27T19:56:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্তদর জন্য বিএনপির ২ দিনব্যাপী হেলথ ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম 
বস্তিবাসীদের সহায়তা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুই দিনব্যাপী একটি হেলথ ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রথম দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও দুর্ঘটনায় আহত বিভিন্ন সমস্যা নিয়ে আসা প্রায় ১২০০ রোগীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে হেলথ ক্যাম্পের প্রথম অংশ কড়াইল বস্তির এরশাদ মাঠে এবং দ্বিতীয় অংশ ক-ব্লকের কবরস্থান গলিতে পরিচালিত হয়।

দিনব্যাপী ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, ইউরোলজি, হৃদরোগ, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলাসহ বিভিন্ন বিষয়ে দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।


চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ–স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট ও ড্যাবের সহসভাপতি ডা. তৌহিদ উল ইসলাম জন, বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলাউদ্দিন, রেডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সোহরাব হোসেন, গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইসরাত জাহান,ডা  আসাদুজ্জামান, শিশু বিশেষজ্ঞ ডা. চন্দন, ইউরোলজিস্ট ডা. গাজী মোহাম্মদ শাহিনুল ইসলাম, কনসালট্যান্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিম, ডা তৌহিদ আউয়াল, ডা. বাদশা, ডা. শেখর, ডা. সীমান্ত, ডা. হাশেমী, ডা. এরশাদ, ডা. মামুন, ডা. কাজী আবু তালহা, ডা. আহাদ, ডা. রুদ্র, ডা. রানা, ডা. সৈকত, ডা. ইমরান, ডা. রায়হান, ডা. মমী, ডা. নাজেম, ডা. তূর্য, ডা. শিফা, ডা. ওমর, ডা. তানভীর, ডা. মুনতাসীর, ডা. সিফাত, ডা. সাব্বির, ডা. পিয়াস, ডা. নাফি, ডা. অতুল, ডা. অয়ন, ডা. নীরব, ডা. সানিউলসহ আরও অনেকে।

এদিকে, হেলথ ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে।

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   কড়াইল বস্তি  বিএনপি  হেলথ ক্যাম্প 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: