ইমরান খানের ‘মৃত্যুর গুজব’ নিয়ে যা বলছে পরিবার ও কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরবিরোধী তথ্য ছড়াচ্ছে গতকাল

2025-11-27T20:44:02+00:00
2025-11-27T20:44:02+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইমরান খানের ‘মৃত্যুর গুজব’ নিয়ে যা বলছে পরিবার ও কর্তৃপক্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৮:৪৪ পিএম 
ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরবিরোধী তথ্য ছড়াচ্ছে গতকাল বুধবার রাত থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেছেন যে, ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, কেউ কেউ দাবি করেন, ইমরান খান কারাগারে মারা গেছেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান গত দুই বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তিনি ১৯০ মিলিয়ন পাউন্ডের একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরের প্রতিক্রিয়ায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কর্মকর্তারা বলেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিয়ালা কারাগারের কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন এবং তাকে আদালতের নির্দেশ অনুযায়ী ও কারাগারের নিয়ম অনুযায়ী সব সুবিধা দেওয়া হচ্ছে।


অন্যদিকে, ইমরান খানের বোন আলিমা খান তার ভাইয়ের মৃত্যুর খবরসহ অন্যান্য গুজব সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।

এটি প্রথমবার নয় যে, কারাগারে থাকাকালীন ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়েছে। তবে এবার এই ধরনের খবর ছড়ানোর একটি কারণ হলো, গত তিন সপ্তাহ ধরে পিটিআই প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যদের তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি, যা আরও গুজবের জন্ম দিয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও দাবি করেছে, সরকার ইমরান খানের স্বাস্থ্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিক এবং এসব গুজব দৃঢ়ভাবে অস্বীকার করুক।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   ইমরান খান  মৃত্যু  গুজব  পাকিস্তান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: