হংকংয়ে আগুনে নিহত বেড়ে ৯৪

আন্তর্জাতিক

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৬ জন।

2025-11-28T08:48:31+00:00
2025-11-28T08:48:31+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হংকংয়ে আগুনে নিহত বেড়ে ৯৪
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৮:৪৮ এএম 
হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। সংগৃহীত ছবি
হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৬ জন। যার মধ্যে ১১ ফায়ার কর্মীও আছেন। এর মধ্যে একজন ৩৭ বছর বয়সী অগ্নিনির্বাপণ কর্মী রয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। 

জানা গেছে, সব মিলিয়ে কমপ্লেক্সটির আটটি ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। বাঁশের মাচা থাকায় প্রায় ভবনগুলোকে গ্রাস করে আগুন। যা ঘণ্টার পর ঘণ্টা জ্বলেছে। এগুলোর ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন আরও দ্রুত ছড়ায়। যা পরিস্থিতি খারাপ করে দেয়। 

কর্মকর্তারা বলছেন, আগুন এখন প্রায় সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। আগুন নিভে যাওয়া ভবনগুলোতে এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। 

হংকংয়ের ঘনবসতিপূর্ণ ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সের আটটি ব্লকে মোট ২ হাজার ফ্ল্যাটে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষের বসবাস। 


কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের বাইরে আপনজনকে খুঁজে মরিয়া হয়ে অপেক্ষা করছেন অনেকে। 

এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি। 

সময়ের আলো/এনএ 
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: