ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ক্রমেই বাড়ছে শীতের উপস্থিতি। আশপাশের জেলা শহরের মতো ঢাকাতেও কমতে শুরু করেছে তাপমাত্রা। রাজধানীতে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে তাপমাত্রা

2025-11-28T08:29:36+00:00
2025-11-28T08:29:36+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৮:২৯ এএম 
ফাইল ছবি
রাজধানীতে ক্রমেই বাড়ছে শীতের উপস্থিতি। আশপাশের জেলা শহরের মতো ঢাকাতেও কমতে শুরু করেছে তাপমাত্রা। রাজধানীতে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। 

পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। এই সময়ে বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। 


আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যায় ৫টা ১০ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ঢাকায  সকাল  তাপমাত্রা  ১৮ ডিগ্রি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: