ফ্রান্সের তাহিতি দ্বীপে ভয়াবহ ভূমিধসে নিহত ৭

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইউরোপের দেশ ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে

2025-11-28T11:26:58+00:00
2025-11-28T11:26:58+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
আন্তর্জাতিক
ফ্রান্সের তাহিতি দ্বীপে ভয়াবহ ভূমিধসে নিহত ৭
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১১:২৬ এএম   (ভিজিট : ১৪১)
ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি
ইউরোপের দেশ ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি। 

তিনি জানান, গত বুধবার ভোরের এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, এক সপ্তাহের টানা ভারী বর্ষণের পর বুধবার ভোরে (ফ্রান্সে রাতের দিকে) পূর্বাঞ্চলীয় গ্রাম তাহিতিতে এ দুর্ঘটনা ঘটে। 

শোক প্রকাশ করে এক বিবৃতিতে দেশটির সরকার এ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 


জানা গেছে, ভূমিধসে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। তাদের খোঁজে এরইমধ্যে শুরু হয়েছে তল্লাশি। তবে দ্বিতীয় দফায় আবারও ভূমিধস হওয়ায় কয়েকঘণ্টার জন্য বন্ধ ছিল তল্লাশি অভিযান। 

উল্লেখ্য, মূল ভূখণ্ডে না হলেও, তাহিতি দ্বীপের মালিকানা ফ্রান্সের। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ফ্রান্স  তাহিতি দ্বীপ  ভয়াবহ ভূমিধস  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: