টাইগারদের বিপক্ষে সাফল্যের রহস্য জানাল আয়ারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

দারুণ ফর্মে থাকা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শোচনীয় পরাজয় হলেও টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। আর এই ম্যাচে

2025-11-28T10:48:20+00:00
2025-11-28T10:48:20+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা
টাইগারদের বিপক্ষে সাফল্যের রহস্য জানাল আয়ারল্যান্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১০:৪৮ এএম 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন লরকান টাকার। সংগৃহীত ছবি
দারুণ ফর্মে থাকা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শোচনীয় পরাজয় হলেও টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। আর এই ম্যাচে আইরিশদের হয়ে বল হাতে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ম্যাথু হামফ্রেস। কীভাবে সম্ভব হলো এই ম্যাচ জেতা? 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হামফ্রেসের বোলিং নিয়ে লরকান টাকার বলেছেন, ‘হামফ্রেস দারুণ অ্যাকুরেট বোলিং করে গেছে। লাইন মেইনটেইন করে গেছে। সে নিজের কাজের জন্য পুরস্কারও পেয়েছে। দারুণ স্পেল ছিল। সব মিলিয়ে বেশ ভালো করেছে।’ 

টাকার আরও বলেন, ‘শুরুর দিকে বোলিংয়ে যত অ্যাকুরেট হওয়া যায় চেষ্টা করে গেছি, ম্যাথু এবং মার্ক (অ্যাডায়ার) তাদের কাজটা দারুণভাবে করে গেছে। আমার মনে হয় এই উইকেটে অ্যাকুরেট বোলিং করলে আপনি সেটার মূল্য পাবেন। এভাবেই এগিয়েছি আমরা আজকে।’ 


পাওয়ার প্লেতে ২০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখানেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল কি? এই প্রশ্নে টাকার বললেন, ‘এমন না হয়তো। তবে পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে খুব বেশি দল জিততে পারেনি আসলে। ফলে, আমরা এটা জানতাম। সবাই কঠোর পরিশ্রম করে গেছে। অ্যাকুরেট হতে চেয়েছে সবাই। বাংলাদেশকে ক্রমাগত চাপে রাখতে চেয়েছে লম্বা সময় ধরেই। এভাবেই সবাই সফল হয়েছে।’

সময়ের আলো/এনএ 
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: