বাফুফের শোক, সব ম্যাচ স্থগিত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায়

2025-12-30T16:43:49+00:00
2025-12-30T16:43:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলাধুলা
বাফুফের শোক, সব ম্যাচ স্থগিত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় বাফুফে জানিয়েছে, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে ভূমিকা রেখেছেন। একজন মুক্তিযোদ্ধা ও মানবতার পক্ষে দৃঢ় কণ্ঠস্বর হিসেবে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’ 


‘তার রাজনৈতিক জীবন ও ভূমিকা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। নেতৃত্ব ও সংগ্রামের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা বহু মানুষের স্মৃতিতে অম্লান থাকবে। তার মৃত্যু বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পর আজকের কার্যক্রম স্থগিত করেছে বাফুফে।
 
সময়ের আলো/এআর


  বিষয়:   বাফুফে  শোক  স্থগিত 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: