বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবর্তনের ফলে নতুন সূচিতে চট্টগ্রাম পর্বে হচ্ছে না

2025-12-31T17:10:47+00:00
2025-12-31T17:10:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলাধুলা
বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:১০ পিএম 
ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবর্তনের ফলে নতুন সূচিতে চট্টগ্রাম পর্বে হচ্ছে না কোনো খেলা। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পরে ১৫ জানুয়ারি থেকে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। 

মূলত আগামী ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে বিপিএলের ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে এবার সরে আসল বিসিবি। 
এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘খেলা দুই ভেন্যুতে নিয়ে আসতে হচ্ছে। আমরা দুঃখিত চট্টগ্রামের দর্শক আর ম্যানেজমেন্টের কাছে।’ 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ জানুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে। এরপর ১৩ জানুয়ারি ঢাকায় ফিরে যাবে টুর্নামেন্টের ৬ দল। খেলার বাকি অংশ হবে সেখানেই। 


প্লে-অফের সূচিও আগেই চূড়ান্ত হয়েছে। ১৯ জানুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার আগামী ২১ জানুয়ারি, আর রোমাঞ্চের চূড়ান্ত পরিণতি ‘গ্র্যান্ড ফাইনাল’ হবে আগামী ২৩ জানুয়ারি। গুরুত্বপূর্ণ এসব ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। যাতে বৃষ্টিও খেলাটির নাটকীয়তা নষ্ট করতে না পারে। 

বিপিএলের এবারের আসরে অংশ নিয়েছে ছয় দল। দলগুলো হলো-ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিপিএল  চট্টগ্রাম পর্ব 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: