ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফেব্র্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড।চোটের কারণে অ্যাশেজ সিরিজ

2025-12-30T17:00:33+00:00
2025-12-30T17:00:33+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলাধুলা
ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৫:০০ পিএম   (ভিজিট : ১৯৩)
সংগৃহীত ছবি
ফেব্র্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। 

চোটের কারণে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যাওয়া জোফরা আর্চারকে রেখেছে দুইবারের চ্যাম্পিয়নরা। 

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে বাম সাইড স্ট্রেইনে চোট পান আর্চার। 

মেলবোর্ন ও সিডনিতে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে যান এই পেসার। ৩০ বছর বয়সী আর্চার সাদা বলের সিরিজ খেলতে জানুয়ারির শ্রীলঙ্কা সফরে থাকছেন না। সেরে ওঠার প্রক্রিয়া শেষে পরের মাসের বিশ্বকাপের জন্য একবারে দলে যোগ দিবেন তিনি।


টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রথমবার কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন হ্যারি ব্রুক। এই বছরের শুরুতে হতাশাজনক চ্যাম্পিয়ন্স ট্রফির পর জস বাটলারের কাছ থেকে অধিনায়কত্ব পান তিনি। 

২০১০ ও ২০২২ সালের ট্রফি জয়ী ইংল্যান্ড গত আসরে সেমিফাইনালে পৌঁছেছিল। ওই ম্যাচে ভারতের কাছে হেরে শেষ হয় তাদের বিশ্বকাপ। আগামী ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ইংল্যান্ড প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে। ১১, ১৪ ও ১৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও ইতালির মুখোমুখি হবে।  

ইংল্যান্ডের বিশ্বকাপ দল : 

হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।
 
সময়ের আলো/এআর


  বিষয়:   ইংল্যান্ড  বিশ্বকাপ  দল 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: