দেশ ছেড়ে পালিয়েছেন গিনি-বিসাউয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গিনি-বিসাউয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো প্রতিবেশী দেশ সেনেগালে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার সেনেগালের একটি বিশেষ বিমানে করে তিনি দেশ ছাড়েন।

2025-11-28T23:28:14+00:00
2025-11-28T23:28:14+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দেশ ছেড়ে পালিয়েছেন গিনি-বিসাউয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১১:২৮ পিএম 
উমারো সিসোকো এমবালো। ছবি : সংগৃহীত
গিনি-বিসাউয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো প্রতিবেশী দেশ সেনেগালে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার সেনেগালের একটি বিশেষ বিমানে করে তিনি দেশ ছাড়েন। সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

গত বুধবার দেশটির সেনাবাহিনী রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান ঘটায়। গত সপ্তাহে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে বর্তমান প্রেসিডেন্ট ও প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস দুজনই নিজেদের জয়ী হিসেবে ঘোষণা করেন। এতে করে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা তৈরি হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। ওই সময় প্রেসিডেন্ট, বিরোধীদলীয় নেতা ও একাধিক মন্ত্রীকে গ্রেফতার করা হয়।

প্রেসিডেন্ট উমারো সিসোকোকে ছাড়াতে আফ্রিকার সবচেয়ে বড় জোট ইকোয়াস চেষ্টা চালানো শুরু করে। তাদের চেষ্টায় অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তারা উমারোকে সেনেগালে পাঠিয়ে দেন। সেনেগাল সরকার তার জন্য বিশেষ বিমান পাঠায়। এরপর নিজ থেকে পালিয়ে আসেন তিনি।

নির্বাচনের ফল নিয়ে উত্তেজনা দেখা দেওয়ার পর বুধবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি দল ঘোষণা দেয় দেশের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ তাদের হাতে রয়েছে। তারা টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে নিজেদের ‘উচ্চ সামরিক কমান্ড’ হিসেবে পরিচয় দেন। অভ্যুত্থানকারীরা বলেন, দেশে আইনশৃঙ্খলা ফেরানোর কাজ করবেন তারা।


এই সামরিক কর্মকর্তারা দেশে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ সব ধরনের নির্বাচনি কর্মকাণ্ড বাতিল ঘোষণা করেন। এ ছাড়া আকাশ, নৌ ও স্থলসহ সব সীমান্ত বন্ধ ও রাত্রিকালীন কারফিউ জারি করা হয়।

এদিকে জেনারেল হোরতা ইন্তা নামের এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

সময়ের আলো/এসকে/ 




  বিষয়:   প্রেসিডেন্ট  ক্ষমতাচ্যুত  গিনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: