‘খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর

2025-11-29T14:59:45+00:00
2025-11-29T14:59:45+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
‘খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ২:৫৯ পিএম 
খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। 

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ইউরোপে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তবে বর্তমানে তিনি বিমানে ভ্রমণ করার মতো শারীরিক অবস্থায় নেই।

তিনি জানান, চিকিৎসকরা খুব একটা আশার বাণী শোনাতে পারেননি, বরং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করতে বলেছেন। তার শারীরিক অবস্থা গতকালের মতোই সংকটাপন্ন পর্যায়ে রয়েছে এবং এতে দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি ঘটেনি।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবীড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে কথা বলা আছে। এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে। বিদেশে যাওয়ার মতো অবস্থায় এলে তাকে নিয়ে যাওয়া হবে।


ফুসফুসে সংক্রমণ ও হৃদরোগের জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন প্রায় ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের অধীনে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, যেখানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।

২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থরাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। 

সময়ের আলো/জেডআই


 


  বিষয়:   সাবেক প্রধানমন্ত্রী  বিএনপি  খালেদা জিয়া  সিঙ্গাপুর  ইউরোপ  নাগরিক ঐক্য  মাহমুদুর রহমান মান্না 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: