বাজারে দাম কমানোর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান বোকার কাজ করছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দিয়ে সরকারি প্রতিষ্ঠান বোকার কাজ করছে।

2025-11-29T23:02:28+00:00
2025-11-29T23:02:28+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
বাজারে দাম কমানোর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান বোকার কাজ করছে
বিএজেএফের সম্মেলনে আমির খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১১:০২ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দিয়ে সরকারি প্রতিষ্ঠান বোকার কাজ করছে। বাজারকে বাজারের মতো চলতে দেওয়া উচিত। কৃষিতে ভালো করেছি, কিন্তু বিপ্লব হয়নি। শষ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অঞ্চলভিত্তিক ম্যাপিং করতে হবে। খাদ্য আমদানি নির্ভরতা কমাতে না পারলে বৈশ্বিক রাজনীতির শিকার হতে হবে। দেশে অনেক সংস্কার হয় কিন্তু জনগণ ফল পায়না। কৃষকের পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া নির্বুদ্ধিতা। 

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) আয়োজিত ৪ দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিনের ' কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার' শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএজেএফের সাধারণ সম্পাদক আবু খালিদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিএজেএফ সভাপতি সাহানোয়ার সাইদ শাহীন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কৃষির বিশাল পরিবর্তন হচ্ছে। কৃষিতেও বিপ্লব সম্ভব। জিয়াউর রহমানের স্লোগান ছিল উৎপাদনের রাজনীতি। তখন বিদেশে চাল রফতানি হয়েছে।  কৃষির সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে সরকার বেসরকারি খাত ও এনজিওগুলোকে একসাথে কাজ করতে হবে। এই মাটিতে অনেক কিছু হয়। যা আমরা করতে পারিনা। সব কিছু মিলে এলায়েন্স করতে পারলে এগ্রিকালচারে রেভুলেশন আনতে পারব।’ 

তিনি বলেন, ‘কৃষি খাতে নীতি আছে, কিন্তু নীতি বাস্তবায়ন করার মানুষ কম। অনেক সংস্কার হয়, কিন্তু কৃষক এর সুফল পায়না। কৃষকের ফসল পঁচে নষ্ট নয়। এটিকে প্রক্রিয়াজাত করতে হবে। কৃষিতে বিনিয়োগ দরকার। প্রযুক্তির উন্নয়ন দরকার।’ 


আমির খসরু বলেন, ‘দেশে এখনও সবচেয়ে বেশি কর্মসংস্থান কৃষিতে। কৃষিই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। ১৮ মাসে আমরা এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করেছি, সেটির অন্যতম একটি খাত কৃষি।’ 

কৃষির অঞ্চলভিত্তিক ম্যাপিং দরকার উল্লেখ করে আমির খসরু বলেন, ‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে কৃষি। কোন অঞ্চলে কোন ফসল উৎপাদন করব, বাংলাদেশের কৃষিতে তার একটি ম্যাপিং দরকার। যেখানে যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা খুজে বের করব এবং অবকাঠামোর উন্নয়ন ঘটাব। 

খাদ্য আমদানি নির্ভরতা কমাতে না পারলে বৈশ্বিক রাজনীতির শিকার হতে হবে মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘খাদ্যে বিদেশের উপর নির্ভরশীলতা কমাতে হবে। কারণ অনেক দেশ হঠাৎ করে কোন একটি পণ্যের রফতানি বন্ধ করে দেয়। আবার কোন একটি পণ্যে ট্যারিফ আরোপ করে। এ কারণে খাদ্যে বিদেশ নির্ভরতা কমাতে হবে।’ 

তিনি বলেন, শুধু কৃষক নয়, গ্রামে গঞ্জের কামার কুমাড়, তারা ভালো দাম পায়না। কৃষকসহ সর্বক্ষেত্রে ইন্ট্রিগ্রেশন করতে হবে৷ কৃষিপণ্যের বৈশ্বিক বাজারের সাথে আমাদের সংযোগ ঘটাতে হববে। কৃষককে সাহায্য করতে চাইলে অন্যভাবে সাপোর্ট দিতে হবে৷ কিন্তু কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া বোকামি সিদ্ধান্ত।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বাজার  দাম কমানো  সরকারি প্রতিষ্ঠান  বিএজেএফ  সম্মেলন  আমির খসরু 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: