বৃষ্টি-বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় প্রাণহানি ৩০০ ছাড়াল

আন্তর্জাতিক

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। একের পর এক ধাক্কা সামাল দিতে দিতে ক্লান্ত দেশটি। এবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়ের আঘাতের পর

2025-11-29T23:56:32+00:00
2025-11-29T23:56:32+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বৃষ্টি-বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় প্রাণহানি ৩০০ ছাড়াল
বৃষ্টি, বন্যা, ভূমিধস, ইন্দোনেশিয়া, প্রাণহানি
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১১:৫৬ পিএম 
বৃষ্টি-বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় প্রাণহানি ৩০০ ছাড়াল
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। একের পর এক ধাক্কা সামাল দিতে দিতে ক্লান্ত দেশটি। এবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়ের আঘাতের পর ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩০০ জন। শনিবার (২৯ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারিয়ান্তো এই তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার সকালের দিকে মৃত্যুর এই সংখ্যা ছিল ১৭৪। 

গত এক সপ্তাহ ধরে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা প্রবল বর্ষণে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের বিশাল অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মাঝেই মালাক্কা প্রণালিতে বিরল এক ক্রান্তীয় ঝড়ও তৈরি হয়েছে। 

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সাংবাদিকদের বলেছেন, এখনও অন্তত ২৭৯ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া, ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার সর্বপশ্চিমে অবস্থিত সুমাত্রা দ্বীপের তিনটি প্রদেশে শত শত মানুষ এখনও আটকে আছেন। 


বন্যা-বৃষ্টি-ভূমিধসে উত্তর সুমাত্রায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকায় সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে উড়োজাহাজে করে ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 

সূত্র: রয়টার্স।

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: