৭ দেশে ফের ভোটার নিবন্ধন চালুর কথা জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য ফের নিবন্ধনের কথা ভাবছে নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের ৭ দেশে আবারও প্রবাসী ভোটার নিবন্ধন চালু

2025-11-29T23:34:28+00:00
2025-11-29T23:34:28+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
প্রবাস
৭ দেশে ফের ভোটার নিবন্ধন চালুর কথা জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ পিএম 
ফাইল ছবি
প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য ফের নিবন্ধনের কথা ভাবছে নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের ৭ দেশে আবারও প্রবাসী ভোটার নিবন্ধন চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত কয়েকদিন ঠিকানা জটিলতার কারণে এসব দেশের নিবন্ধন বন্ধ ছিল। শনিবার (২৯ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। 

ইসি জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় শনিবার সকাল ৬টা থেকে চালু করা হয়েছে। 


এতে ব্যালট পেতে পোস্ট কোডসহ সঠিক ঠিকানা ব্যবহার করা, প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনও প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ৭ দেশ  ভোটার নিবন্ধন  ইসি 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: