মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ২৭ বাংলাদেশি আটক

সময়ের আলো ডেস্ক

প্রবাস

মালয়েশিয়ার বুকিত আঙ্কাসা এলাকায় এক ঝটিকা অভিযানে ২৭ বাংলাদেশিসহ ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ।বুধবার (৩১ ডিসেম্বর)

2025-12-31T15:48:08+00:00
2025-12-31T15:48:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রবাস
মালয়েশিয়ায় পুলিশের অভিযানে ২৭ বাংলাদেশি আটক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৮ পিএম 
কুয়ালালামপুর অভিবাসন বিভাগ ২৭ বাংলাদেশিসহ ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার বুকিত আঙ্কাসা এলাকায় এক ঝটিকা অভিযানে ২৭ বাংলাদেশিসহ ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ। 

বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে  অভিযান চালানো হয়।

দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর প্রায় ৩৫ জন অভিবাসন কর্মকর্তার একটি দল ভোরের দিকে ব্লক ২১ পান্তাই ডালাম অ্যাপার্টমেন্টে এই অভিযান শুরু করে। 

অভিযানে প্রায় ২০০ জনের নথিপত্র পরীক্ষা করা হয় যার মধ্যে ১৩৩ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়।

ব্লক ২১-এর আবাসিক কমিটির চেয়ারম্যান মুহাম্মদ সুহাইলী তাম্বি জানান, গত কয়েক বছর ধরে এই অ্যাপার্টমেন্টের চিত্র বদলে গেছে। বর্তমানে এখানকার প্রায় ৮০ শতাংশ বাসিন্দাই বিদেশি। তিনি অভিযোগ করেন, এই বিদেশি নাগরিকদের অনিয়ন্ত্রিত আচরণ বাসিন্দাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বিকেল ৬টার পর বারান্দা ও করিডোরগুলো লোকে লোকারণ্য হয়ে থাকে যা অনেকটা বাজারের মতো মনে হয়। আমাদের এলাকার তরুণীরা কাজ থেকে ফিরতে ভয় পায়। তারা যত্রতত্র পানের পিক ফেলে নোংরা করে এবং লিফট ভাঙচুর করে। এমনকি অনেকে মদ্যপ অবস্থায় সিঁড়িতেই ঘুমিয়ে থাকে এবং পরিবেশ নোংরা করে।

অভিযানে দেখা গেছে, প্রতিটি তিন কামরার ফ্ল্যাটে গাদাগাদি করে প্রায় ১৫ জন করে লোক বসবাস করছে। ঘরগুলোর পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। জানা গেছে, স্থানীয় অনেক মালিক এই ফ্ল্যাটগুলো বিদেশিদের কাছে মাসে ১,৮০০ থেকে ২,০০০ রিঙ্গিতে ভাড়া দিয়ে থাকেন। মূলত পাশের কারখানায় কর্মরত শ্রমিকরাই এখানে বেশি বসবাস করেন।

/এমএইচআর 

 


  বিষয়:   মালয়েশিয়া  কুয়ালালামপুর  অভিবাসী 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: