ইতালিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সময়ের আলো ডেস্ক

প্রবাস

ইতালির রাজধানী রোমে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয়

2025-12-31T21:15:47+00:00
2025-12-31T21:15:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
ইতালিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম 
ইতালিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত। সংগৃহীত ছবি
ইতালির রাজধানী রোমে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় রোমের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকার টিএমসি মসজিদে ইতালি বিএনপির উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিম রকিবুল হক, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ঢালি নাসির উদ্দিন, ইতালি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসল্লি জানাজায় উপস্থিত ছিলেন বলেও জানা যায়। 

জানাজা শেষে মুসল্লিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ ও প্রভাবশালী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এমনকি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোকের সঙ্গে মিল রেখে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।  


এর আগে, গত ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। 

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি তিন দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ নারী নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত ছিলেন।


/ইউএমএইচ



  বিষয়:   ইতালি  খালেদা জিয়া  জানাজা 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: