কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালীর মো. ইফতেখার রিপন নামে এক যুবকের মৃত্যু খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালের দিকে দেশটির আল খোর নামক এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত রিপন উপজেলার পোপাদিয়া এলাকার শরীফপাড়া গ্রামের মৃত আবদুল গফুর শরীফের ছেলে।
জানা গেছে, গত ১ বছর আগেই জীবন জীবিকা তাগিদে রিপন সুখের আশায় কাতারে পাড়ি জমান। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। প্রতিদিনের মতো ঘটনার দিন মঙ্গলবার সকালে কাজে যাওয়া সময়, সড়ক পার হতে গেলে তাকে গাড়ি ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও জানা গেছ, ঘটনার পর কাতার পুলিশ রিপনের মরদেহ উদ্ধার করে সেখানকার একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি-জটিল শেষ করে তার মরদেহ দেশে পাঠানো হবে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন কাতারে বসবাসরতো রিপনের বোনের স্বামী মো. সাইফুদ্দিন।
এদিকে তার এমন মৃত্যুর খবর দেশের বাড়িতে এসে পৌঁছালে তার আত্মীয় স্বজনদের মাঝে শোকে ছায়া বিরাজ করে।
সময়ের আলো/কেএইচও