আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ রিফাত সরকারের (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার

2025-12-21T17:12:34+00:00
2025-12-21T17:12:34+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রবাস
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:১২ পিএম 
নিহত মোহাম্মদ রিফাত সরকার। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ রিফাত সরকারের (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নূরপুর গ্রামে, পিতার নাম মোহাম্মদ জয়নাল সরকার।

গতকাল শুক্রবার সকালে ফুজাইরার দিব্বা আল ফুজাইরা এলাকায় অনির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বন্ধু আরেক প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, রিফাত গত পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন। তিনি ফুজাইরার আল ফুকেট মার্কেটে একটি ফলের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।

ফুজাইরা পুলিশের জেনারেল কমান্ডের ট্রাফিক ও পেট্রোলস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার সালেহ মোহাম্মদ আবদুল্লাহ আল ধানানি স্থানীয় গণমাধ্যমকে বলেন, দিব্বা এলাকার একটি ড্রাইভিং ইনস্টিটিউটের কাছে এলোপাতাড়ি রাস্তা পারাপারের সময় একজন আমিরাতি নাগরিকের চালিত গাড়ি রিফাত সরকারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।


খবর পেয়ে পুলিশ অপারেশন রুম থেকে ট্রাফিক টহল দল ও ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তার লাশ দিব্বা আল ফুজাইরা হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এসকে/ 

  বিষয়:   আরব আমিরাত  ব্রাহ্মণবাড়িয়া  প্রবাসী  বাংলাদেশি 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: