খালেদা জিয়ার এই অবনতির পেছনে স্বৈরাচার সরকার দায়ী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবনতি হচ্ছে, সেজন্য তার উপরে বিগত স্বৈরাচারী

2025-11-29T23:09:30+00:00
2025-11-29T23:11:12+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার এই অবনতির পেছনে স্বৈরাচার সরকার দায়ী
ড. আব্দুল মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১১:০৯ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ১১:১১ পিএম
শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি : সময়ের আলো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবনতি হচ্ছে, সেজন্য তার উপরে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অন্যায় জুলুম দায়ী। শনিবার (২৯ নভেম্বর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

এ সময় মঈন খান বলেন, ‘দেশের প্রথিতযশা চিকিৎসক যারা রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার সেবা করে যাচ্ছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা কিছু করা সম্ভব, আমি বলব তার চেয়েও বেশি তারা চেষ্টা করছে বিশ্বাস করি।’ 

তিনি বলেন, ‘আজকে মানুষ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষেরা ঘরে ঘরে বসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। চোখে না দেখলে, বিশ্বাস হয় না মানুষ তাকে কিভাবে ভালোবাসে।’ 


মঈন খান বলেন, ‘আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে দিন। যিনি গণতন্ত্রের সাধক এবং সারা বাংলাদেশের মানুষ যাকে আপোষহীন নেত্রী হিসেবে কোন অন্যায় নীতির সাথে তিনি কোনোদিন আপস করেন নাই। এমন একজন এবং মহান আল্লাহ তালা তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে আবার ফিরিয়ে আনবেন এই প্রত্যাশা রাখছি।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   খালেদা জিয়া  স্বৈরাচারী সরকার  ড. আব্দুল মঈন খান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: