সজীব ওয়াজেদ জয়ের পেজ থেকে অপতথ্য ছড়ানো হচ্ছে

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

পুরনো ছবি দিয়ে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য। এটি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট

2025-12-01T15:39:25+00:00
2025-12-01T15:39:25+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
সজীব ওয়াজেদ জয়ের পেজ থেকে অপতথ্য ছড়ানো হচ্ছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম 
সজীব ওয়াজেদ জয়ের পেজ থেকে অপতথ্য ছড়ানো হচ্ছে। ছবি : সংগৃহীত
পুরনো ছবি দিয়ে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য। এটি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, গ্রেনেড উদ্ধারের পুরনো ছবি দিয়ে সজীব ওয়াজেদ জয়ের পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য। ২০২৪ সালের ৮ নভেম্বর যৌথবাহিনী অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার মরাগাছ তলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় নয়টি গ্রেনেড উদ্ধার করে। সজীব ওয়াজেদ জয়ের শেয়ার করা ছবিটি সেই ঘটনার।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় গরুর হাটের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড উদ্ধার করে র‌্যাব-১০। এই তথ্যের ভিত্তিতে খন্দকার তারেক রায়হান নামে একটি ফেসবুক অ্যাকাউন্টের ছবিসহ একটি পোস্ট রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 

পোস্ট শেয়ার করে জয় লিখেছে, ‘ইউনূস সরকারের শাসনামলে বাংলাদেশে সন্ত্রাসীদের কাছ থেকে পাকিস্তান-নির্মিত গ্রেনেড উদ্ধার।’


বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে যে সজীব ওয়াজেদ জয়ের পোস্টের ক্যাপশনের দাবি সত্য নয় এবং খন্দকার তারেক রায়হান নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে সজীব ওয়াজেদ জয়ের শেয়ার করা ছবিটি গতকাল ডেমরার সারুলিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড উদ্ধারের নয়। 

২০২৪ সালের ৮ নভেম্বর যৌথবাহিনী অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার মরাগাছ তলা এলাকা থেকে নয়টি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ছবিটি সেই ঘটনার।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সজীব ওয়াজেদ জয়  ফেসবুক পেজ  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ  পিআইবি  ফ্যাক্ট চেক  ও মিডিয়া রিসার্চ টিম  বাংলাফ্যাক্ট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: