যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের শীর্ষ তা‌লিকায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

রাজনৈতিক হোক কিংবা ভিন্ন কোনো কারণে হোক যুক্তরাজ্যে আশ্রয় নিতে চাওয়া বিভিন্ন দেশের আবেদনকারীর সংখ্যা একেবারে কম নয়। যুক্তরাজ্যে আশ্রয়

2025-12-01T16:41:18+00:00
2025-12-01T16:41:18+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের শীর্ষ তা‌লিকায় বাংলাদেশ
যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের শীর্ষ তা‌লিকায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম 
ফাইল ছবি
রাজনৈতিক হোক কিংবা ভিন্ন কোনো কারণে হোক যুক্তরাজ্যে আশ্রয় নিতে চাওয়া বিভিন্ন দেশের আবেদনকারীর সংখ্যা একেবারে কম নয়। যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের তালিকায় যে পাঁচটি দেশের নাগরিকরা সবচেয়ে বেশি আশ্রয় আবেদন করেছেন তাদের মধ্যে আছে পাকিস্তান, ইরিত্রিয়া, ইরান, আফগানিস্তান এবং বাংলাদেশ। দেশ‌টি‌তে গত সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে আশ্রয় আবেদন করেছেন এক লাখ ১০ হাজার ৫১ জন। যা গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। 

সম্প্রতি যুক্তরাজ্যের ইমিগ্রেশন বিভাগ এ হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। যুক্তরাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে, প্রতি পাঁচ জন আশ্রয় আবেদনকারীর মধ্যে দুই জন এই পাঁচ দেশের নাগরিক। যা মোট আবেদনকারীর ৩৯ শতাংশ। 


উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর ২২ হাজার থেকে ৪৬ হাজার লোক যুক্তরাজ্যে আশ্রয় দাবি করেছিল। এরপর ২০২১-এর দ্বিতীয়ার্ধ থেকে এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর ক্রমেই বাড়ছে সেই তালিকা। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: