নিজের মাথার সমস্যা নিয়ে যা জানালেন ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

একের পর এক মনগড়া ও হাস্যকর মন্তেব্যের কারণে প্রায়ই হাসির পাত্রে পরিণত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসবের কোনো কোনোটির

2025-12-01T16:59:56+00:00
2025-12-01T16:59:56+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নিজের মাথার সমস্যা নিয়ে যা জানালেন ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৯ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
একের পর এক মনগড়া ও হাস্যকর মন্তেব্যের কারণে প্রায়ই হাসির পাত্রে পরিণত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসবের কোনো কোনোটির জন্য আবার শুরু হয়ে যায় আন্দোলন। এই শীতল তো এই গরম, এই হলো তার হালচাল। এবার করলেন আরেক কীর্তি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তার মস্তিষ্কে কোনো সমস্যা নেই। 

রোববার (৩০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ঠাট্টা করে এ কথা বলেন। তিনি জানান, তার সাম্প্রতিক এমআরআই পরীক্ষার ফল ‘পারফেক্ট’ এসেছে। 

তবে এটি মস্তিষ্কের এমআরআই ছিল না উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি শুধু একটি বুদ্ধিমত্তার পরীক্ষা করেছি এবং তাতে খুব ভালো নম্বর পেয়েছি, যা অর্জনের ক্ষমতা আপনাদের নেই।’ 


এর আগে দীর্ঘদিন ধরে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক চলছিল। তার প্রথম মেয়াদে প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ে মার্কিন সাংবাদিক মাইকেল উলফ লিখেছিলেন, “ট্রাম্পের মারাত্মক মানসিক সমস্যা রয়েছে এবং তিনি একই কথা একাধিকবার বলেন।” 

তবে হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন তখন জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সামগ্রিক স্বাস্থ্য অত্যন্ত চমৎকার। পরবর্তীতে ট্রাম্পের শারীরিক পরীক্ষায় মানসিক ফিটনেসের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। 

পরবর্তীতে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জ্যাকসনকে চিঠি লিখে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের আহ্বান জানান। তারা উল্লেখ করেছেন, ৬৬ বছর বা তার বেশি বয়সীদের শারীরিক পরীক্ষা চালানোর সময় মানসিক মূল্যায়নও জরুরি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   মাথা  সমস্যা  মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: