বিশ্বে অস্ত্র বিক্রি নতুন উচ্চতায়, তালিকায় তুর্কির অবস্থান কত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে যুদ্ধ ও নিরাপত্তা অস্থিরতা বাড়তে থাকায় ২০২৪ সালে বৈশ্বিক অস্ত্র বিক্রি ইতিহাসের সবচেয়ে উচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান

2025-12-02T09:09:20+00:00
2025-12-02T09:25:55+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বে অস্ত্র বিক্রি নতুন উচ্চতায়, তালিকায় তুর্কির অবস্থান কত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ এএম  আপডেট: ০২.১২.২০২৫ ৯:২৫ এএম
বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানির আয় বেড়ে দাঁড়িয়েছে ৬৭৯ বিলিয়ন ডলার। সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে যুদ্ধ ও নিরাপত্তা অস্থিরতা বাড়তে থাকায় ২০২৪ সালে বৈশ্বিক অস্ত্র বিক্রি ইতিহাসের সবচেয়ে উচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এসআইপিআরআই জানিয়েছে, গত বছর বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানির আয় বেড়ে দাঁড়িয়েছে ৬৭৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৬% বেশি।

এসআইপিআরআই বলছে, ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত এবং বিভিন্ন অঞ্চলে সামরিক প্রস্তুতি বাড়ানোর কারণে দেশগুলো অস্ত্র কেনা ও প্রতিরক্ষা বিনিয়োগ অনেক বাড়িয়ে দিয়েছে।

আমেরিকা ও ইউরোপের দাপট

বিশ্বে অস্ত্র বিক্রির বড় অংশই এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে। যুক্তরাষ্ট্র একাই ৩৩৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। এফ–৩৫ বা নতুন সাবমেরিনের মতো প্রকল্পে বিলম্ব থাকা সত্ত্বেও তাদের আয় আগের মতোই শক্তিশালী।

ইউরোপের ২৩টি কোম্পানি বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে, আর মোট আয় পৌঁছেছে ১৫১ বিলিয়ন ডলারে। চেক প্রজাতন্ত্রের চেকোস্লোভাক গ্রুপ তো আয় বাড়িয়েছে প্রায় ২০০%, মূলত ইউক্রেনে সরবরাহ বাড়ানোর কারণে।

তুর্কির প্রতিরক্ষা শিল্প আরও এগিয়ে

গত বছর এসআইপিআরআই–র টপ–১০০ তালিকায় পাঁচটি তুর্কি কোম্পানি স্থান পেয়েছে। তাদের মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ১০.১ বিলিয়ন ডলারে, যা ১১% বেশি।

তুরকির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্রুত বাড়ছে।


তুর্কি কোম্পানিগুলোর অবস্থান

আসেলসান — ৪৭তম (৩.৪৭ বিলিয়ন ডলার)

তুর্কিশ এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ — ৬৫তম (২.১৬ বিলিয়ন ডলার)

বায়কার — ৭৩তম (১.৯ বিলিয়ন ডলার)

রকেটসান — ৮৭তম (১.৩৯ বিলিয়ন ডলার)

এককেই — প্রথমবার, ৯৩তম (১.২১ বিলিয়ন ডলার)

রাশিয়া ও এশিয়া অঞ্চলে উত্থান–পতন

রাশিয়া : নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশীয় চাহিদা বেশি থাকায় তাদের আয় ২৩% বেড়ে ৩১.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এশিয়া–ওশেনিয়া : মোট বিক্রি কমেছে ১.২%, বিশেষ করে চীনের সামরিক বাজেটে কমতি আসায়।

জাপান ও দক্ষিণ কোরিয়া : অস্ত্র রপ্তানি বাড়ায় তাদের আয় উল্টো অনেক বেড়েছে।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সাফল্য

মধ্যপ্রাচ্যের মোট ৯টি কোম্পানি এবার শীর্ষ তালিকায় এসেছে—এটাই অঞ্চলটির সবচেয়ে বড় উপস্থিতি।

ইসরায়েল বিক্রি বাড়িয়েছে, যদিও গাজা যুদ্ধ নিয়ে বৈশ্বিক সমালোচনা আছে। সংযুক্ত আরব আমিরাতের এজড গ্রুপ তালিকায় ৩৭তম হয়ে ৪.৭ বিলিয়ন ডলার আয় করেছে। 




/ইউএমএইচ  





  বিষয়:   অস্ত্র বিক্রি  নতুন উচ্চতায়  তুর্কি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: