দেশের নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাওয়া অনেকগুলো দলকে সবুজ সংকেত দিয়েছে নির্বাচন কমিশন। আশা জাগিয়েও শেষ পর্যন্ত নিবন্ধন পায়নি তারেক রহমানের ‘আমজনতার দল’। টানা ১২৫ ঘণ্টার অনশনের পর অবশেষে নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। একইসঙ্গে ইসি নিবন্ধন দিতে যাচ্ছে ‘জনতার দল’-কেও। এই তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। পুনঃতদন্তের পর এই দুইটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা জানান।
এ সময় তফসিলের বিষয়ে আলোচনা করার জন্য আগামী ১০ কিংবা ১১ তারিখ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ চেয়ে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলেও জানান তিনি। তবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে ইসি সাক্ষাৎ করবে বলে জানা গেছে।
নতুন দল নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, ‘পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয। পুনঃতদন্তে নতুন দুটি দল ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’ জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।’
প্রবাসী ভোটের বিষয়ে আখতার আহমেদ বলেন, ‘প্রবাসীরা যে পোস্টাল ব্যালটে ভোট দেবে সেই ব্যালটের কোন কোন ব্যালট বাদ যাবে এবং কী পদ্ধতিতে গণনা করা হবে সে বিষয় একটা সংশোধনী ছিল। আজ উপদেষ্টা পরিষদ সেই সংশোধনী অনুমোদন করেছে।’
সময়ের আলো/এনএ