ঢাকার পথে জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকেঢাকার উদ্দেশেরওনা হয়েছেন।বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত

2025-12-04T23:40:01+00:00
2025-12-05T00:07:49+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
রাজনীতি
ঢাকার পথে জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ পিএম  আপডেট: ০৫.১২.২০২৫ ১২:০৭ এএম  (ভিজিট : ৫০৩)
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় তাকে বহনকারী বিমান রওনা হওয়ার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন-ঢাকা ফ্লাইটে দেশে ফিরছেন তিনি। 

বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ডা. জুবাইদা রহমানের ফ্লাইট ছাড়বে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় এসে অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরবেন তিনি। 

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। 


খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রূপা শিকদার। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: