ফের পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আবারও পেছানো হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার তারিখ। এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং

2025-12-06T10:43:25+00:00
2025-12-06T10:43:25+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
রাজনীতি
ফের পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৩ এএম   (ভিজিট : ২১০)
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
আবারও পেছানো হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার তারিখ। এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা দুই কারণেই তার লন্ডন যাত্রা তৃতীয় বারের মতো পেছানো হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) এই তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার। 

তিনি বলেন, ‘ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনও তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পরে যে কোনেও দিনই উনাকে নেওয়া হবে।’ 


বিএনপির একজন চিকিৎসক বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েক দিন একই জায়গায়তে আছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডোমের শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত সেটাও বিবেচনায় নিতে হচ্ছে।’ 

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার বলেছিলেন, ‘বিমান কখন ছাড়বে তা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   পেছাল  খালেদা জিয়া  লন্ডনযাত্রা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: