বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত আছেG তার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
তিনি বলেন, যখনই মেডিকেল বোর্ড মনে করবে তিনি (খালেদা জিয়া) সেইফলি ফ্লাই করতে পারবেন তখনই তাকে বিদেশে নেওয়া হবে। মেডিকেল বোর্ড আশাবাদী তিনি সুস্থ হবেন। কারণ তিনি আগেও এর চেয়ে ক্রিটিক্যাল পরিস্থিতিতে গিয়েছেন। আবার ভালও হয়েছেন। তাই এবারও আশাবাদী তিনি অচিরেই সুস্থ হবেন।
ডা. জাহিদ আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বাক্ষণিক তদকরকি করছেন। চিকিৎসকদের সমন্বয় করছেন ডা. জুবাইদা। তিনি সকাল-বিকেল ডাক্তারদের সঙ্গে কথা বলছেন।
এসময় বেগম জিয়ার শ্রদ্ধার উপর নিদর্শন রেখে গুজব না ছড়াতে এবং গুজবে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহবান জানান তিনি।
সময়ের আলো/জেডআই