স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে বড় বিভাজনের একটা পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন,

2025-12-07T12:33:15+00:00
2025-12-07T12:33:15+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজনীতি
স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৩ পিএম   (ভিজিট : ১৭১)
রোববার রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে বড় বিভাজনের একটা পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, একটা গোষ্ঠী, মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়। বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ।’

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। 

বাংলাদেশের মানুষ ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অবশ্যই ধর্মকে মেনে চলি। কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে, সমাজকে বিভাজন করা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি, বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ।’ 


এ সময় সমস্ত অপপ্রায়সকে পরাজিত করে বিএনপিকেই বাংলাদেশকে এগিয়ে নিতে যেতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল।  ছাত্রদলের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির যে ৩১ দফা, সেটাকে তোমরা সেইভাবে গ্রামে নিয়ে যেতে পারোনি। আমি যখন গ্রামে যাই, সেটা দেখিনি।’ 

তিনি আরও বলেন, ‘ছাত্রদলকে বলব শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমাদের কমিটি বলো কিংবা প্রচারণা বলো, সেটাকে সবচেয়ে বেশি বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছে। যার কারণে বিগত নির্বাচনগুলোতে আমরা ভালো করতে পারিনি। এই জায়গায় তোমাদের এগিয়ে আসতে হবে।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   স্বাধীনতা যুদ্ধ  মূল ভিত্তি  সবার বাংলাদেশ  মির্জা ফখরুল ইসলাম আলমগীর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: