জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুরনো একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদকে কোথা থেকে কোন মামলায় আটক করা হয়েছে, তা একটু পর বিস্তারিত জানানো হবে।
গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব শওকত মাহমুদ।
এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শওকত মাহমুদ। ২০২৩ সালের ২১ মার্চ বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
বিস্তারিত আসছে ...
/ইউএমএইচ