খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শোডাউন করেছেন।সোমবার (৮ ডিসেম্বর) সকাল

2025-12-08T23:17:29+00:00
2025-12-08T23:17:29+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ পিএম 
খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানী সোমবার শোডাউন করেন। সংগৃহীত ছবি
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শোডাউন করেছেন। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টায় সাভার মডেল মসজিদের সামনে থেকে রিকশা প্রতীক নিয়ে শোডাউন শুরু হয়। শোডাউনটি সাভারের ব্যাংক টাউন হয়ে পৌরসভা, নবীনগর ও নয়ারহাট অতিক্রম করে বাইপাইল, বলিভদ্র ও চারাবাগে যায়। এরপর আকরাইন ও পাকিজা মসজিদ এলাকা হয়ে শোভাযাত্রা আবার সাভার মডেল মসজিদের সামনে এসে শেষ হয়।

শোডাউনে অংশ নিয়ে মুহিউদ্দীন রাব্বানী নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে তার অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, সাভার-আশুলিয়াকে মাদকমুক্ত, দখলমুক্ত, শ্রমিকবান্ধব ও উন্নত এলাকায় রূপান্তর করাই তার দলের লক্ষ্য।

তিনি জানান, এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী যুব ক্লাব গঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে নিয়মিত সচেতনতা কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

রাব্বানী বলেন, দেশের বৃহত্তম শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার শ্রমিকদের যাতায়াত, বাসস্থান ও নিরাপত্তা উন্নয়ন করা হবে। নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু এবং নিয়মিত স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।


এলাকায় জমি দখল, সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, ভুক্তভোগীদের জন্য গোপন অভিযোগ সেল চালু করা হবে যাতে তারা নির্বিঘ্নে অভিযোগ জানাতে পারেন।

রাস্তাঘাট, ড্রেনেজ ও আলোকায়ন ব্যবস্থার উন্নয়ন, নতুন সড়ক নির্মাণ এবং আধুনিক সিগনালিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান এ প্রার্থী।

আরআর


  বিষয়:   খেলাফত মজলিস  মুহিউদ্দীন রাব্বানী  নির্বাচন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: