শেষ রাতে ভবন ধস, ঘুমেই মৃত্যু ২২ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর প্রাচীন নগরী ফেজে পাশাপাশি দুটি ভবন ধসে পড়েছে। এতে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত

2025-12-10T19:13:54+00:00
2025-12-10T19:36:49+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
শেষ রাতে ভবন ধস, ঘুমেই মৃত্যু ২২ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম  আপডেট: ১০.১২.২০২৫ ৭:৩৬ পিএম
ভবন ধসের স্থানেে উদ্ধার অভিযান চালাচ্ছেন কর্মীরা। ছবি : সংগৃহীত
উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর প্রাচীন নগরী ফেজে পাশাপাশি দুটি ভবন ধসে পড়েছে। এতে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ডজনখানেক। 

বুধবার (১০ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোরের দিকে সবাই তখনও গভীর ঘুমে। ফজরের আজান তখনও হয়নি। এমন সময় প্রাচীন নগরীর পাশাপাশি ভবন দুটি ধসে পড়ে। 

ফেজের স্থানীয় প্রশাসনের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এমএপি জানিয়েছে, চারতলা দুটি ভবন শেষ রাতের কোনো এক সময়ে হঠাৎ ধসে পড়ে। ভবন দুটিতে আট পরিবারের বসবাস ছিল।  রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য মতে, ভবনগুলো দীর্ঘদিন ধরেই অযত্নে ছিল।

রয়টার্সের প্রতিবেদন মতে, ভবন দুটি ফেজের আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত ছিল এবং সেখানে আটটি পরিবার বসবাস করত। ভবন ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও বেসামরিক সুরক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।
  
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি বলেছে, ঘটনাস্থলের দৃশ্য দেখে ধসে পড়া ভবন দুটিতে বহুদিন ধরে ফাটলের চিহ্ন দেখা যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ভবন ধসের ঝুঁকি থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন প্রতিরোধমূলক কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

 
প্রশাসন ভবন ধসের ঘটনায় ক্ষয়ক্ষতির তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় ক্ষয়ক্ষতির বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
 
মরক্কোর জনসংখ্যা, অর্থনৈতিক ও শিল্পকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর বেশিরভাগ অংশই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশটির বাকি অংশ কৃষি, মৎস্য ও পর্যটনের ওপর নির্ভরশীল।


সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   শেষ রাত  ভবন ধস  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: