তোমার ঠোঁট মেশিনগানের মতো, নারী প্রেস সেক্রেটারিকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে নিজের সুন্দরী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের রূপের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। লেভিটের ‘সুন্দর মুখ’ ও

2025-12-10T20:07:00+00:00
2025-12-10T20:18:27+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
তোমার ঠোঁট মেশিনগানের মতো, নারী প্রেস সেক্রেটারিকে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম  আপডেট: ১০.১২.২০২৫ ৮:১৮ পিএম
ডোনাল ট্রাম্প ও ক্যারোলিন লেভিট। ছবি : সংগৃহতি
হোয়াইট হাউসে নিজের সুন্দরী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের রূপের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। লেভিটের ‘সুন্দর মুখ’ ও ‘ঠোঁট’ নিয়ে করেছেন উচ্ছ্বসিত মন্তব্যও। এক পর্যায়ে তিনি লেভিটের ঠোঁটকে মেশিনগানের সাথে তুলনা করেনে ট্রাম্প। 

মূলত অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরার জন্য সম্প্রতি পেনসিলভ্যানিয়াতে এক অনুষ্ঠানে ভাষণ দেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

ওই সময় ৭৯ বছর বয়সী ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্য নিয়ে কথা বলছিলেন। কিন্তু হঠাৎ প্রসঙ্গ বদলে ২৮ বছর বয়সী লেভিটকে ‘চমৎকার’ বলে প্রশংসা করেন তিনি। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, আজ আমরা আমাদের সুপারস্টার ক্যারোলিনকেও এনেছি। ও কি দারুণ না? ক্যারোলিন কি দারুণ না? 

এরপর তিনি লেভিটের শারীরিক সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করতে থাকেন। যদিও ক্যারোলিন লেভিট তার চেয়ে বয়সে পঞ্চাশ বছরেরও বেশি ছোট। ট্রাম্প বলেন, যখন সে টেলিভিশনে যায়- ফক্সে, আমি বলতে চাই, তারা দাপট দেখায়, পুরো দাপট... যখন সে সেই সুন্দর মুখ আর ওই ঠোঁট নিয়ে উপস্থিত হয়- যা থামে না, (ওর সেই ঠোঁট) ছোট্ট এক মেশিনগানের মতো। 

এসময় ট্রাম্প অদ্ভুত শব্দও করেন। তিনি আরও বলেন, তার কোনো ভয় নেই... কারণ আমাদের নীতিগুলো ঠিক আছে। আমাদের নারীদের খেলায় পুরুষ খেলোয়াড় নেই। আমাদের ট্রান্সজেন্ডার ইস্যু সবাইকে ‘বিক্রি’ করতে হয় না। আমাদের খোলা সীমান্তও নেই, যেখানে কারাগার থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ ঢুকে পড়ে। তাই তার কাজটা একটু সহজ। আমি কিন্তু অন্য পক্ষের প্রেস সেক্রেটারি হতে চাইতাম না।


এ ধরনের মন্তব্য এর আগেও করেছেন ট্রাম্প। আগস্ট মাসে নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি প্রায় একইভাবে লেভিটের সৌন্দর্য ও কথা বলার ধরন নিয়ে মন্তব্য করেন। সেই সময় তিনি বলেন, ওই মুখ... ওই মস্তিষ্ক... ওই ঠোঁট- যেভাবে নড়ে, ঠিক মেশিনগানের মতো নড়ে। 

তিনি আরও দাবি করেন, আমার মনে হয় না, কখনো কোনো প্রেসিডেন্ট এর চেয়ে ভালো প্রেস সেক্রেটারি পেয়েছেন।

লেভিট ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ট্রাম্পের প্রথম প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেন। নিউ হ্যাম্পশায়ারের এই নারী বিবাহিত। তার স্বামী রিয়েল এস্টেট ডেভেলপার নিকোলাস রিচিও (৬০)। তাদের এক ছেলে আছে। নাম নিকো। কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হওয়ার পর তিনি জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসেন এবং ইতিহাসের সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হন। 

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   ঠোঁট  মেশিনগান  সুন্দরী  প্রেস সেক্রেটারি  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: