স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গান্ধী পরিবার স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচনী

2025-12-11T00:30:23+00:00
2025-12-11T00:30:23+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার: অমিত শাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০ এএম 
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংগৃহীত ছবি
গান্ধী পরিবার স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। এসময় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে এই বিজেপি নেতার তীব্র বাগবিতণ্ডা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

দেশটির বিরোধীদল কংগ্রেসের সমালোচনা করে অমিত শাহ বলেন, তারা একদিকে বর্তমান ভোটার তালিকার অনিয়মের অভিযোগ তোলে, অন্যদিকে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া নিয়েও আপত্তি জানায়। অথচ এই প্রক্রিয়ার লক্ষ্যই হলো ভোটার তালিকা হালনাগাদ এবং যোগ্য ভোটারদের নাম তালিকায় নিশ্চিত করা।


তিনি বলেন, ‌‌আপনারা জয়ী হলে ভোটার তালিকা ঠিক থাকে; নতুন পোশাক পরে শপথ নেন। কিন্তু যখন হেরে যান, তখনই বলেন, ভোটার তালিকায় সমস্যা আছে... এই দ্বিমুখী মানসিকতা চলবে না।

তিনি আরও বলেন, রাহুল গান্ধীর সংবাদ সম্মেলন হাইড্রোজেন বোমা নামেও পরিচিত হয়েছিল। ভোট চুরির কথা বলেন, অথচ কিছু পরিবার নেহরু-গান্ধী পরিবার হলো ‘বংশপরম্পরায় ভোটচোর। ’

সময়ের আলো/কেএইচও 

  বিষয়:   স্বাধীন  ভারত  ভোট  চোর  গান্ধী  পরিবার অমিত শাহ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: