মিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় নিহত ৩১

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের রাখাইনে একটি হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৬৮ জন।স্থানীয়

2025-12-11T13:14:13+00:00
2025-12-11T13:14:13+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় নিহত ৩১
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ পিএম 
পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ-তে একটি ক্ষতিগ্রস্ত হাসপাতাল। ছবি : এএফপি
মিয়ানমারের রাখাইনে একটি হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৬৮ জন। 

স্থানীয় স্বাস্থ্যকর্মী ওয়াই হুন অং’র বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে। হামলাটি বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাখাইন রাজ্যের ম্রাউক-উ অঞ্চলে হয়েছে।

ওয়াই হুন অং বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩১ জনের মরদেহ এবং ৬৮ জন আহত রোগীকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু মনে হচ্ছে সামনে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখানকার অবস্থা খুব ভয়াবহ।’

হামলায় আহত ও নিহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ মানুষ ও কর্মীরা রয়েছেন। হাসপাতালে কমপক্ষে ২০টি মৃতদেহও দেখা গেছে। 

সংঘাত পর্যবেক্ষকদের ভাষ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি বছরই বিমান হামলা বাড়িয়েছে জান্তা। ওই অভ্যুত্থানের মাধ্যমেই এক দশকের গণতান্ত্রিক যাত্রা থেমে যায়। 


জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর সাগাইং অঞ্চল সবচেয়ে বেশি বিমান হামলার শিকার হয়েছে। চলতি বছরে শুধু ২৮ মার্চ এই অঞ্চলে ১০৮টির বেশি বিমান হামলায় অন্তত ৮৯ জন নিহত হয়েছেন।

আরআর
  বিষয়:   মিয়ানমার  হাসপাতাল  বিমান  হামলা  নিহত  আহত  জান্তা সরকার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: