হাদিকে দেখতে গিয়ে হাসপাতালে তোপের মুখে মির্জা আব্বাস

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে তোপের মুখে

2025-12-12T17:19:35+00:00
2025-12-12T18:35:15+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
হাদিকে দেখতে গিয়ে হাসপাতালে তোপের মুখে মির্জা আব্বাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম  আপডেট: ১২.১২.২০২৫ ৬:৩৫ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস । ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন একই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে পৌঁছালে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা তার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে প্রবেশ করান। বাইরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।


পরে বিকেল সাড়ে ৪টার পরে হাদিকে দেখে ও তার স্বাস্থ্যের খবর নিয়ে হাসপাতাল ছাড়েন মির্জা আব্বাস। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। 

এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   হাদি  হাসপাতাল  মির্জা আব্বাস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: