ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ‘পর্যবেক্ষণে’ রয়েছেন।শনিবার (১৩

2025-12-13T12:11:49+00:00
2025-12-13T12:11:49+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১১ পিএম 
ওসমান হাদি। ছবি : সংগৃহীত
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ‘পর্যবেক্ষণে’ রয়েছেন।

শনিবার (১৩ নভেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। ৪৮ ঘণ্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

এদিকে পরিবারের বরাত দিয়ে মঞ্চ ২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী জানান, এখনো কোনো কিছুই জানায়নি চিকিৎসক। তবে এভারকেয়ারে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে আগের চেয়ে হাদির স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। 


তিনি আরও নিজেই শ্বাস নিতে পারছেন ওসমান হাদি। রক্ত নিতেও পারছেন তিনি। তার স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে নেওয়া আহ্বান জানিয়েছে তার পরিবার।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ইনকিলাব মঞ্চ  ঢাকা-৮  ওসমান হাদি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: