অর্ধশতাব্দী পার হলেও শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ ছিল শহিদ ‍বুদ্ধিজীবীদের অভীষ্ট লক্ষ্য। কিন্তু অর্ধশতাব্দী পার হলেও

2025-12-13T17:57:39+00:00
2025-12-13T17:57:39+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
অর্ধশতাব্দী পার হলেও শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি
তারেক রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ ছিল শহিদ ‍বুদ্ধিজীবীদের অভীষ্ট লক্ষ্য। কিন্তু অর্ধশতাব্দী পার হলেও শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ শহিদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ১৪ ডিসেম্বর মূলত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। শহিদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছিলেন।’

তিনি লেখেন, তারা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাদের জীবন ও কর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে। দেশের বুদ্ধিজীবীদের হত্যা দেশকে মেধাশূন্য করার গভীর চক্রান্ত। কারণ স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, বিজয়ের দ্বারপ্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও সারা জাতিকে বেদনাবিধুর করে। তবে তাদের রেখে যাওয়া আদর্শ অর্থাৎ জ্ঞান বিজ্ঞান, মুক্ত চিন্তা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সম্প্রীতির চেতনা উন্নত ও প্রগতিশীল দেশ গড়ার প্রত্যয় জাগিয়ে তোলে। একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ ছিল যাদের অভীষ্ট লক্ষ্য। কিন্তু অর্ধশতাব্দী পার হলেও শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে।’


তিনি লেখেন, ‘একদলীয় দুঃশাসনের বাতাবরণ তৈরি করে রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ প্রতিহত করা হয়েছে। অনেক রক্ত ঝরলেও মতপ্রকাশ, লেখা ও বলার স্বাধীনতা সংকটের দুর্বিপাক থেকে আজও মুক্ত হতে পারেনি। তবে জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু পথ ও মতের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলেই শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়িত হবে।’


তিনি আরও লেখেন, আজকের এই শোকাবহ দিনে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আসুন, শহিদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করি।আমি শহিদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’

আরআর


  বিষয়:   বিএনপি  তারেক রহমান  শহিদ বুদ্ধিজীবী দিবস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: