মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের চরম

2025-12-16T12:19:24+00:00
2025-12-16T12:19:24+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১৯ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের চরম অপমান করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল এবং এখনো একই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। 


তিনি বলেন, একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না। স্বাধীনতার প্রশ্নে জামায়াতের অবস্থান ছিল স্পষ্টভাবে বিরোধী, আর এখনো তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। গোলাম আযম ও নিজামীকে সূর্যসন্তান বলা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার শামিল।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মুক্তিযোদ্ধা  অপমান  জামায়াত  মির্জা আব্বাস  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: