বিএনপি শরিকদের কয়টি আসন ছাড়বে, যা বললেন মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের কয়টি আসন ছাড়বে আগামীকাল শুক্রবারের মধ্যে ফয়সালা হবে বলে জানিয়েছেন দলটির

2025-12-18T17:09:22+00:00
2025-12-18T17:09:22+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
রাজনীতি
বিএনপি শরিকদের কয়টি আসন ছাড়বে, যা বললেন মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম   (ভিজিট : ৩২২)
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের কয়টি আসন ছাড়বে আগামীকাল শুক্রবারের মধ্যে ফয়সালা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। 

বিগত সময়ে মনোনীত প্রার্থীদের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ। 

তিনি বলেন, ‘আগামীকালের মধ্যে ফয়সালা হবে বিএনপি যুগপৎ আন্দোলনের শরীকদের কয়টি আসন ছাড়বে।’ 

 
এদিন সকালে বিএনপি ঘোষিত প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের মতো বৈঠক বসেন দলের কেন্দ্রীয় নেতারা। এতে ১০০ আসনের প্রার্থীরা অংশ নেন। আগেরদিন বুধবার ১০০ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে গুলশান অফিসে বৈঠক করেছে বিএনপির কেন্দ্রীয় নেতারা। 

বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, মূলত প্রশিক্ষণ দিতেই ডাকা হয়েছে প্রার্থীদের। 

সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। জানান, ভুলের ধারাবাহিকতা বজায় রেখেছে একটি দল। নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে। 

আওয়ামী লীগের শাসনামলে সভা সেমিনারে রাজপথে সরব ছিল বিএনপির সঙ্গে দীর্ঘ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। বিএনপির তরফ থেকে ঘোষণা ছিল, যুগপৎ নির্বাচন এবং সরকার গঠনের। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এসব দলকে আসন ছাড়তে নানা হিসাব কষতে হচ্ছে বিএনপিকে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিএনপি  শরিক  আসন  মেজর হাফিজ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: