ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।স্থানীয় সময় বৃহস্প‌তিবার

2025-12-18T20:58:13+00:00
2025-12-18T21:05:32+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজনীতি
ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৮ পিএম  আপডেট: ১৮.১২.২০২৫ ৯:০৫ পিএম  (ভিজিট : ২৭৪)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্প‌তিবার (১৮ ডি‌সেম্বর) রাতে লন্ডনের এক‌টি নির্ভরযোগ্য কূটনৈ‌তিক সূত্র এ তথ্য নি‌শ্চিত করেছে। 

এর আগে বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে। তিনি জানান, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকেও সঙ্গে নিয়ে আসবেন। 

এদিকে, ট্রাভেল পাসের বিষয়ে সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান। 


সম্প্রতি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানিয়েছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। 

এ বিষয়ে বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। বিমানটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ট্রাভেল পাস  আবেদন  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: