হাদি হত্যার বিচারে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে অতি দ্রুত একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি

2025-12-22T13:28:16+00:00
2025-12-22T13:28:16+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
হাদি হত্যার বিচারে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:২৮ পিএম 
জাতীয় জাদুঘরের সামনে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে অতি দ্রুত একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানানো হয়। 

সোমবার (২২ ডিসেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ দাবি জানিয়েছেন। 

তিনি বলেন, দুটি ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের কাজের সহায়তার জন্য পেশাজীবী ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ।  আমাদের কালক্ষেপণ করলে চলবে না। নির্বাচনকে স্থিতিশীল ও সুষ্ঠু করার জন্য ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে‌। এটাই হচ্ছে আমাদের দাবি‌।

তিনি বলেন, আমরা সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন যে এই ঘটনার সুষ্ঠু জবাবদিহি করতে হবে। কিন্তু তারা তা করে নি। বিকেল ৩ টায় আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ডেকেছি। ঐ বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করবো যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন ইনকিলাব মঞ্চের থেকে‌ই শুরু করবো। এইটাই হবে আমাদের দাবি। 

তিনি আরও বলেন, ওসমান হাদির বিচার হবে না, কিন্তু সরকারের স্থিতিশীলতা রক্ষায় তার সাথে বসে আমাদের লিয়াজো করতে হবে; সেই টিম ওসমান হাদি তৈরি করে নি। বাংলাদেশের জনগণ যদি ওসমান হাদির টিমের সঙ্গে নাও থাকে, তবুও তার হত্যার বিচারের দাবিতে রাজপথে বসে থাকবে। বিচার নিশ্চিত না করে ঘরে বসে থাকার টিম ওসমান হাদির না।

/এমএইচআর 



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: